শেরপুরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান হলেন নাজমুন নাহার

শেরপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ০০:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৫৫

নাজমুন নাহার শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুন নাহার (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৭ হাজার ৯৪২ ভোট পেয়ে তিনি জেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন ।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ভাতশালা ইউনিয়নের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম তার কার্যালয়ে এ ফল ঘোষণা করেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান শামীম (চশমা) পেয়েছেন ৫ হাজার ৫৭৭ ভোট। এছাড়া ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা মো. সুরুজ্জামান (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৯৯৫ ভোট ও অপর প্রার্থী আফছর আলী (আনারস) পেয়েছেন ৪৮ ভোট।

উল্লেখ্য, সম্প্রতি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম