কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ০২:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০২:২২

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী কৃষির উন্নয়নে নানামুখী বৈজ্ঞানিক গবেষণা চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘সরকার ধানসহ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে। স্বল্প খরচে অধিক ফলনের জন্য সারের দাম কমানো হয়েছে। কৃষকের আর হাতে কাজ করতে হবে না, যন্ত্রের মাধ্যমে সব ফলন হবে।  চার বছরের মধ্যে এ অগ্রগতি হবে।’

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের দাশেরবাড়ি জিগাতলায় বারি সরিষা-১৪ এর মাঠ পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি সরিষাবাড়ীতে সরিষার আবাদ যেন আরও বেশি হয়, সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য গবেষকদের আহ্বান জানান।

কৃষিমন্ত্রী বলেন,‘জামায়াত-বিএনপি একইসূত্রে গাঁথা। দুর্নীতি করে খালেদা জিয়া জেলে আর তার ছেলে বিদেশে বসে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। ভবিষ্যতে আর কখনও তারা ক্ষমতায় আসতে পারবে না।’

সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আককাছ আলী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ ও কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের