ময়মনসিংহে স্ত্রী-কন্যাকে হত্যা মামলায় শফিকুল গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ২০:৪৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৪৮

গ্রেফতার ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও কন্যাকে হত্যা মামলায় শফিকুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহ্স্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মামলার প্রধান আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনকে কিশোরগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ময়মনসিংহে আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মূল রহস্য জানা যাবে।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কলহের জেরে নগরীর খাগডহর ফকিরবাড়ির নিজ ঘরে স্ত্রী রুমা আক্তার (৩৮) ও ছোট মেয়ে নাফিয়া আক্তারকে (১২) শ্বাস রোধ করে হত্যা করে বলে শফিকুল ইসলাম শাহিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাদের বড় মেয়ে লাবণ্য দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাহিন পালিয়ে যায়।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে মা ও মেয়ের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী