ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৮:৪৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

ময়মনসিংহ ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার মোহাম্মদ জহুরুল হক জানান, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দি স্টেশনগামী মালবাহী ট্রেন গৌরীপুর স্টেশনের কাছে এলে একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন থেমে যাওয়ার কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত ট্রেনের বগির চাকা ওঠানোর জন্য ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে রিলিফ ট্রেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে।

তবে উদ্ধার কাজ চালাতে কত সময় লাগবে, এ বিষয়ে তিনি কোনও তথ্য জানাতে পারেননি। 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম