‘মুজিববর্ষে মুক্তাগাছায় চালকরা শতভাগ লাইসেন্সের আওতায় আসবে’

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ১৬:৫৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:৩০

‘মুজিববর্ষে মুক্তাগাছায় চালকরা শতভাগ লাইসেন্সের আওতায় আসবে’ মুজিববর্ষ উপলক্ষে মুক্তাগাছা উপজেলার যানবাহন চালকদের শতভাগ লাইসেন্সের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। তিনি বলেন, ‘চালকদের দূরে গিয়ে জেলা শহরে লাইসেন্স করতে অনেক হয়রানির শিকার হতে হয়। মানুষের ভোগান্তি কমাতে তাদের দোরগোড়ায় বিআরটিএর লাইসেন্স প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।’
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে মুক্তাগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবর্ষ উপলক্ষে মুক্তাগাছা উপজেলার শতভাগ চালককে লাইসেন্সের আওতায় আনার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘চালকদের শতভাগ লাইসেন্সের আওতায় আনা গেলে সড়কে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।’ এ কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আয়শা খানম, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল খালেক বক্তব্য রাখেন।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক