খালেদা জিয়ার মুক্তি চান না বিএনপি নেতারা: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯

 তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চান না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি বলেন, বিএনপি নেতারা কেউই খালেদা জিয়ার পক্ষে সঠিকভাবে আইনি লড়াই চালাননি, তারা শুধু সময় নিয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর পৌর ভূমি অফিস প্রাঙ্গণে সনাক-টিআইবি ও জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী তথ্যমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্যারোলে মুক্তি চাইলে খালেদা জিয়ার নিজেকেই আদালতের কাছে আবেদন করতে হবে। প্যারোলে মুক্তি কিভাবে হয় তা বিএনপিকে জানতে হবে। না হলে জেলে যেভাবে আছে, আদালতের রায় অনুযায়ী সেভাবেই থাকতে হবে। মুরাদ হাসান আরও বলেন, বিএনপির সম্বল বলতে এখন কিছুই নেই, তাদের সম্বল এখন মিথ্যাচার। তারা যেখানেই যায় সেখানেই মিথ্যাচার করে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল মনি, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক মীর আনছার আলী, তথ্যমেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ-উদ-জামান, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়সহ আরও অনেকে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম