পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষার্থী নিহত

নেত্রকোনা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৬আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৪

পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষার্থী নিহত

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে শান্তিপুর নামক স্থানে স্কুল শিক্ষার্থীদের পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন। নিহতরা সবাই পিকনিক বাসের যাত্রী। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। তারা সবাই গৌরীপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছিল।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ৯টার দিকে দূর্গাপুর থেকে পিকনিক শেষে ফেরার পথে শান্তিপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যায়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস