হোম কোয়ারেন্টিনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ১০:২৯আপডেট : ২২ মার্চ ২০২০, ১০:২৯

জামালপুর হোম কোয়ারেন্টিনে না থাকায় জামালপুরে দুই প্রবাসীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে জেলার মাদারগঞ্জে এবং বিকালে জামালপুর শহরের সর্দারপাড়ায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু আব্দুল্লাহ খান জানান, জামালপুর শহরের সর্দারপাড়া এলাকার ইংল্যান্ড থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসা এক যুবক গত ৯ মার্চ দেশে আসে। তার বিরুদ্ধে হোম কোয়ারেন্টিনে নির্দেশনা না মানার অভিযোগ পায় জেলা প্রশাসন। পরে শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত ওই যুবকের শ্বশুর বাড়িতে গেলে তাকে বাসার সামনেই পাওয়া যায়। হোম কোয়ারেন্টিনে না থাকার অভিযোগে সংক্রমক ব্যাধি আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু আব্দুল্লাহ খান। যুবকটি বাংলাদেশ বংশোদ্ভুত ইতালিয়ান নাগরিক। তিনি পাঁচ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন।
অপরদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শনিবার দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় সিধুলী ইউনিয়নে দুবাই থেকে আসা এক ব্যক্তি হোম কোয়ারেন্টিনে না থাকার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। হোম কোয়ারেন্টিনে না থাকার অভিযোগে সংক্রমক ব্যাধি আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম