করোনার উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বজনরা

নেত্রকোনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ২২:৫০আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:৫০

নেত্রকোনা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে করোনার লক্ষণ নিয়ে শনিবার (১১ এপ্রিল) বিকালে এক রোগীর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালের সামনেই পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে ওই ব্যক্তি ঢাকায় তার ছেলের বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার মোহনগঞ্জ পৌরশহরের রাউতপাড়ায় তার ভাগ্নের বাসা অবস্থান করেন। কদিন ধরেই তিনি সর্দি-জ্বরে ভুগছিলেন।
ওই ব্যক্তির বাড়ি মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে। শনিবার করোনার লক্ষণ নিয়ে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। চিকিৎসকরা তাকে ময়মনসিংহ রেফার্ড করেন। এসময় করোনা সন্দেহে স্বজনরা ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যায়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুবীর সরকার জানান, রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিকালে হাসপাতালের সামনেই তিনি মারা যান। নিহতের লাশ হাসপাতালেই রয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম