গরিবের জন্য বরাদ্দ চাল যুবলীগ নেতার গুদাম থেকে উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ২৩:১৩আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২৩:১৩

গরিবের জন্য বরাদ্দ চাল যুবলীগ নেতার গুদাম থেকে উদ্ধার

জামালপুর সদর উপজেলার তুলশীচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পর এবার সদর থানা যুবলীগ নেতা রানা মিয়া খোকার গুদাম থেকে গরিবের জন্য বরাদ্দকৃত সরকারি ২১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দির পশ্চিম নয়াপাড়া এলাকা থেকে এ চাল উদ্ধার করেন নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। ওই যুবলীগ নেতা পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সজীব রহমান।
যুবলীগ নেতা রানা মিয়া খোকা (৪২) জামালপুর সদর থানা যুবলীগের সদস্য। নরুন্দির নয়াপাড়া এলাকার আব্দুল কাদেরের গুদাম ভাড়া নিয়ে ধানচালের ব্যবসা করেন তিনি। গুদামটি আব্দুল কাদেরের বাড়িতেই অবস্থিত।
নরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি মো. সজীব রহমান বলেন, গোপনে খবর পাই যুবলীগ নেতা রানা মিয়া খোকার গুদামে সরকারি চাল মজুদ আছে। এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল। ৪ দিন আগে অবৈধভাবে তিনি এ চালগুলো কিনে গুদামে রেখেছিলেন। দুপুর ১২টার দিকে পুলিশ ফোর্স নিয়ে ওই গুদাম থেকে ২১৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম