'এভাবে চলতে থাকলে করোনায় নয়; না খেয়েই মারা যাবো'

জামালপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১৫:১২আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৫:১২

সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে বিক্ষোভ জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার বাসিন্দারা খাদ্য সহায়তা চেয়ে বিক্ষোভ করেছেন। একইসঙ্গে ত্রাণ বিতরণে সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। শনিবার ( ১১ এপ্রিল) বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ করা হয়। কর্মহীন নিম্ন আয়ের অসহায় শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন।

এলাকাবাসী জানান, নিজ নিজ বাড়ির সামনে রাস্তার ওপর সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে ছিলেন তারা। তাদের হাতে ছিল বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড। যেমন: 'ত্রাণ চাই-বাঁচতে চাই', 'কেউ খাবে, কেউ খাবে না–স্বাধীন দেশে তা হবে না', 'সরকারি ত্রাণ চুরি হয় কেন?—প্রশাসন জবাব চাই', 'গরিবের জন্য সাহায্য দেবে সরকার, তা খাবে শুধু মেম্বার—তা হবে না, তা হবে না' ইত্যাদি।

বিক্ষোভকারীদের একজন আব্দুল খালেক। এলাকায় খিচুড়ি বিক্রি করেন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, 'দোকান বন্ধ। হাতে যা টাকা ছিল শেষ হয়ে গেছে। ঘরে খাবার নেই, এখন কী খাবো। কীভাবে চলবো। চিন্তায় ঘুম আসে না।'

এ সময় জোসনা, গাজী, মন্টু, হনুফা বেগম, রুস্তম, জাহানারাসহ একাধিক ব্যক্তি কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, ‘এই এলাকার একজনও সরকারিভাবে কোনও অনুদান পাইনি। কাজ করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে অনাহারে- অর্ধহারে আছি। এভাবে আর কয়দিন চলতে থাকলে করোনা ভাইরাসে নয়; না খেয়েই মারা যাবো।’

চা বিক্রেতা রুস্তম ও বাবুল বলেন, 'অনেক দিন হলো চা-পান বিক্রি করতে পারছি না। দোকান বন্ধ। পরিবার-পরিজন নিয়া অনেক সময় না খেয়ে থাকি।'

রিকশাচালক বাবর আলী বাবু বলেন, 'আমি রিকশা চালায়। এখন চালাতে দিচ্ছে না। ৬ সদস্যের পরিবার আমার। খেয়ে না খেয়ে কোনও মতে বেঁচে আছি। এভাবে চলতে থাকলে না খেয়েই মরে যাবো।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম