নেত্রকোনায় আরও ছয় গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত

নেত্রকোনা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ২০:১৫আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২২:৩৬

করোনা ভাইরাস নেত্রকোনায় আরও ছয় গার্মেন্টকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে মোট ১১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নয়জন পোশাককর্মী, একজন করে নার্স ও এনজিওকর্মী। মঙ্গলবার (১৪ এপ্রিল) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় ওই পোশাককর্মীদের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।

নতুন আক্রান্ত রোগীদের বাড়ি বারহাট্টা উপজেলার দেওপুর গ্রামে। তারা নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিন দিন আগে তারা কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন। এরপর থেকে তাদের জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার চিকিৎসকরা নমুনা ল্যাবে পাঠায়। পরে পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নেত্রকোনায় নতুন করে আরও ছয় জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১১ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সকে ময়মনসিংহের একটি হাসপাতালে এবং সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা নিজ বাড়িতেই অবস্থান করছেন। তাদের হাসপাতালের আইসোলেশনে আনার ব্যবস্থা করা হচ্ছে।’

নেত্রকোনার সিভিল সার্জন অফিসের ডাক্তার উত্তম কুমার পাল জানান, ৩৬ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ল্যাবে পাঠালে এই ছয় পোশাক শ্রমিকের করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের