শেরপুরে পুলিশ কর্মকর্তাসহ আরও ৭ জন শনাক্ত

শেরপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ০৯:৩৫আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৯:৪১

করোনাভাইরাস

শেরপুরে পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীসহ আরও সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঝিনাইগাতী থানার দুই এসআই ও শেরপুর সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর, প্রোগ্রাম অর্গানাইজার রয়েছেন। এ নিয়ে জেলায় ২৩ জন করোনা আক্রান্ত হলেন।

সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ জানান, রবিবার শেরপুর থেকে ৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের
মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো রিপোর্টে সাত জনের রিপোর্ট পজেটিভ আসে। এর আগে দুই চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শেরপুরে শুধু স্বাস্থ্য বিভাগের ১২ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে পাঁচ জন আইসোলেশনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসীম উদ্দিন বলেন, এ উপজেলা থেকে রবিবার (১৯ এপ্রিল) ১৮ জনের নমুনা ময়মনসিংহের ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন জনের করোনা পজেটিভ এসেছে। তবে তারা সবাই ভালো আছেন।
নকলা উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডা. মজিবুর রহমান  জানান, তার স্বাস্থ্য কমপ্লেক্সের আউট সোর্সিংয়ে কাজ করা একজন বাগান পরিচর্যা কর্মী
করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক