শেরপুর জেলা হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত

শেরপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ২০:৩৩আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২০:৩৫

করোনাভাইরাস
শেরপুর জেলা হাসপাতালের একজন মেডিসিন কনসালটেন্ট ও এক প্যাথলজি টেকনোলজিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান করোনা ফোকাল পারসন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। তিনি জানান, গত ২২ এপ্রিল থেকে জেলার ১৪৭ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। রবিবার সেখান থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষায় জেলা হাসপাতালের ওই চিকিৎসক ও কর্মচারীর কোভিড-১৯ পজিটিভ এসেছে।
গত ৫ এপ্রিল শেরপুরে প্রথম দুইজন করোনা রোগী শনাক্ত হয়। তাদের জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে আরও তিন করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। এসব রোগীর তত্ত্বাবধানে ছিলেন আক্রান্ত চিকিৎসক। এছাড়া আক্রান্ত টেকনোলজিস্ট সার্বক্ষণিক করোনার নমুনা সংগ্রহ করতেন। ধারণা করা হচ্ছে করোনা রোগীদের সংস্পর্শে ওই দুইজন আক্রান্ত হয়েছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম