জামালপুরে যমুনার ভাঙন, হুমকির মুখে নবনির্মিত থানা

জামালপুর প্রতিনিধি
০৭ মে ২০২০, ১২:২০আপডেট : ০৭ মে ২০২০, ১২:৩১

জামালপুরে যমুনার ভাঙন, হুমকির মুখে নবনির্মিত থানা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়িরচর এলাকায় যমুনা নদীর ভাঙনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজারের বেশ কয়েকটি দোকান ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মুখে পড়েছে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বাহাদুরাবাদ ঘাট নৌ থানা।

খোলাবাড়িরচর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলাবাড়িরচর উচ্চ বিদ্যালয় ও খোলাবাড়িরচর মাদ্রাসা নদী গর্ভে বিলীন হওয়ায় প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষকরা। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে স্থায়ী কোনও উদ্যোগ না নেওয়ায় অবিরাম ভাঙনে মুখোমুখি হচ্ছে ভুক্তভোগী এলাকাবাসী।

খোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সিরাজী বলেন, ‘গত বছর জুলাই মাসের ১৭ তারিখে আমাদের স্কুল ভেঙে গেছে। বিকল্প কোনও জায়গা না পেয়ে বাজারের এক কোণে একটি টিনসেড ঘরে গাদাগাদি করে পাঠদানের কাজ চলছিল। গত সপ্তাহে তাও নদী গর্ভে বিলীন হয়েছে।’

খোলাবাড়িরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়মা আঞ্জুমান আরা, সুমন, রহিমা, আসমা, নজরুল জানায়, তাদের স্কুল নদীতে বিলীন হওয়ায় লেখাপড়া বন্ধ প্রায়। তাই দ্রুত স্কুলটি পুনর্নির্মাণ করার দাবি জানায় তারা।

জামালপুরে যমুনার ভাঙন, হুমকির মুখে নবনির্মিত থানা অন্যদিকে বর্তমানে যমুনা নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বাহাদুরাবাদ ঘাট নৌ থানা। ভবনের তিন তলার কাজ কিছুদিন হলো শেষ হয়েছে। এরইমধ্যে থানা ভবন থেকে যমুনা নদীর দূরত্ব মাত্র ৩০ থেকে ৩৫ গজ। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অচিরেই থানাটি নদী গর্ভে বিলীন হবে।

বাহাদুরাবদ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে যে কোনও মুহূর্তে থানাটি নদী গর্ভে চলে যাবে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, নদীর পার্শ্ববর্তী এলাকায় এমন একটি সরকারি ভবন নির্মাণ করার আগে কোনও মতামত নেওয়া হয়নি। তবে ভাঙন রোধে খোলাবাড়ি থেকে ফুটানি বাজার পর্যন্ত ৮০০ কিলোমিটার অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলতে ৭ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে টেন্ডার করা হবে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘খোলাবাড়ী রক্ষার্থে সরকারের সংশ্লিষ্ট দফতরে ভাঙনের বিষয়ে অবহিত করে ডিও লেটার দেওয়া হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম