জামালপুরে ঝড়ে ভেঙেছে শতাধিক ঘর

জামালপুর প্রতিনিধি
১৭ মে ২০২০, ১৬:৩০আপডেট : ১৭ মে ২০২০, ১৬:৩২

জামালপুরে ঝড়ে ভেঙেছে শতাধিক ঘর জামালপুরের ইসলামপুরে ঝড়ের তাণ্ডবে প্রায় শতাধিক ঘর ও গাছ ভেঙে গেছে। শনিবার (১৬ মে) রাতে পৌর শহর মোশাররফগঞ্জ ও পলবান্ধা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে।

এলাকাবাসী জানায়, শনিবার রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই ঝড়ের তাণ্ডবে পৌরশহরের টংগের আগলা, মোশাররফগঞ্জ, তেগুরিয়া, পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের গ্রামের শতাধিক কাঁচাপাকা ঘর বিধ্বস্ত হয়। উড়ে যায় গাছপালা, ক্ষতি হয় ফসলের।

রবিবার (১৭ মে) দুপুরে পৌর শহরের ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালমারী গ্রামের উত্তর পাড়ার মো. আছলামের বসতঘরের ওপর গাছ পড়ে ঘরটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই সময় ঘরের অবস্থানরত আছলাম ও তার পরিবার আহত হয়।

মৃত জলিলের বিধবা স্ত্রী সামচুন্নাহার বেলার ঘরের ওপরেও গাছ ভেঙে পড়ায় ঘরটি ভেঙে মাটিতে পড়ে গেছে। একই এলাকার দিনমজুর মাসুদ মিয়ার ঘরের একটি চাল ঝড়ে উড়ে গেছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসলামপুরের পৌর কাউন্সিলর নুরুল ইসলাম চুন্নু ও মেয়র আব্দুল কাদের সেখ। এই সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম চুন্নু জানান, তার ওয়ার্ডে ২৫ থেকে ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ইসলামপুরের মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ঝড়ের তাণ্ডবে পৌর শহরের বিভিন্ন এলাকায় অনেক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ব্যক্তিগতভাবে রাতেই ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নিয়েছি। ক্ষতিগ্রস্তদের সরকারি সহয়তার প্রয়োজন।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা এখনো পাইনি। তালিকা পেলে আর্থিক সহায়তা দেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম