করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৭:১৪আপডেট : ০৬ জুন ২০২০, ১৭:১৫

ময়মনসিংহ করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর সূর্যকান্ত (এসকে) হাসপাতালে কামরুল হুদা শাকের (৪৬) নামে শিক্ষক মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামরুল হুদা শাকের জেলার ত্রিশাল উপজেলার ধলা আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার (৫ জুন) রাতে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা খারাপ হয়ে শনিবার দুপুরে তিনি মারা যান। মৃত্যুর পর তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে ফলাফল পাওয়ার পরেই পরিবারের সঙ্গে কথা বলে মৃতদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম