ময়মনসিংহের ৪ এলাকা রেড জোন, মঙ্গলবার থেকে লকডাউন

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জুন ২০২০, ১৭:৫৫আপডেট : ১৫ জুন ২০২০, ১৭:৫৫

ময়মনসিংহের রেড জোন ঘোষিত এলাকা ময়মনসিংহের চারটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা করোনা প্রতিরোধ বিষয়ক কমিটি। রেড জোন ঘোষিত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ সিটি এলাকা, চরপাড়া, নয়াপাড়া ও মেডিক্যাল কলেজ এলাকা, আকুয়া, পুলিশ লাইনস ও কাচিঝুলি। এছাড়া রয়েছে জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকা।

আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) বিকাল থেকে রেড জোনে লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেওয়াসহ মাইকিং করে লোকজনকে ঘরে থাকতে প্রচার চালানো হচ্ছে।

সোমবার (১৫ জুন) জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত ময়মনসিংহ সিটির চরপাড়া, নয়াপাড়া ও মেডিক্যাল কলেজ এলাকায় করোনা আক্রান্ত ২৩৫ জন, আকুয়ায় ১৫ জন, পুলিশ লাইন্স ও কাচিঝুলিতে ২৪ জন এবং ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় রয়েছে ১০১ জন। সরকারের নির্দেশে এই চারটি রেড জোন এলাকা মঙ্গলবার বিকাল থেকে লকডাউন শুরু হবে। লাল পতাকা টানিয়ে দেওয়ার পাশাপাশি লোকজনকে ঘরে থাকার জন্য সিটি করপোরেশনের উদ্যোগে মাইকিং করা হবে।

ময়মনসিংহের রেড জোন ঘোষিত এলাকা

তিনি আরও জানান, সিটি এলাকার চরপাড়া নয়াপাড়া মেডিক্যাল কলেজ এলাকায় সরকারি হাসপাতাল এবং দুই শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার থাকায় কঠোরভাবে লকডাউন করা সম্ভব হবে না। তবে লোকজনকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করা হবে।

এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটি সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠক হবে বলে জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক