নেত্রকোনা সদরের সেই শিক্ষা কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি

নেত্রকোনা প্রতিনিধি
১৫ জুন ২০২০, ২০:১১আপডেট : ১৫ জুন ২০২০, ২০:২০

মো. মাসুদ করিম দুর্নীতির অভিযোগ তদন্তের পর নেত্রকোনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিমকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল আলীম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তার বদলির আদেশ আসে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ওই আদেশে মাসুদ করিমকে আগামী মঙ্গলবারের মধ্যে কর্মস্থল ত্যাগ করে রাঙামাটির লংগদু উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। নতুবা ওই আদেশ স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে। অন্যদিকে, লংগদু উপজেলার শিক্ষা অফিসার মো. আবুল হোসেনকে নেত্রকোনা সদরের শিক্ষা অফিসার হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, নেত্রকোনা সদর উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় থেকে স্লিপ বরাদ্দের টাকা এবং বিভিন্ন উন্নয়ন কাজ থেকে উৎকোচ আদায়ের অভিযোগ ওঠে। করোনাকালে দেশের বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও তিনি শিক্ষকদের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। ওই আদেশ ১৫ জুনের মধ্যে কার্যকরের কথা বলেন; যা সরকারি কোনও আদেশ নয়। শিক্ষকদের প্রতিবাদের মুখে জেলা শিক্ষা অফিসারের নির্দেশে তিনি ওই আদেশ প্রত্যাহার করেন। এ নিয়েও বাংলা ট্রিবিউনে একাধিক সংবাদ প্রকাশিত হয়।

নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ শাহীন বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমকে রাঙামাটির লংগদু উপজেলায় বদলি করা হয়েছে।’

আরও পড়ুন…

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’
তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল