করোনা ‘নেগেটিভ’ হলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য

জামালপুর প্রতিনিধি
২০ জুন ২০২০, ১১:৪৫আপডেট : ২০ জুন ২০২০, ১১:৫১

ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। গত ১৭ জুন তৃতীয় বারের মতো তার নমুনা সংগ্রহ করে ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১৯ জুন) রাতে তার রিপোর্টে করোনা ‘নেগেটিভ’ আসে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপি (সংসদ সদস্য) মহোদয় ছাড়াও দলের আরও সাত জনের রির্পোট ‘নেগেটিভ’ এসেছে।

তিনি জানান, একই দিন আরও যে সাত জন করোনা মুক্ত হয়েছেন তারা হলেন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম, পলবান্ধা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিন মিয়া এবং নকিব উদ্দিন ও ফারজানা মিনি।

প্রসঙ্গত, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের শরীরে গত ৪ জুন করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। তিনি বাড়ি থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলেন। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম