ব্রহ্মপুত্রের পানিতে প্লাবিত শেরপুরের ২০টি গ্রাম

শেরপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৭:১৩আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৭:১৩

পানিতে তলিয়ে যাওয়া শেরপুরের রাস্তা গত সপ্তাহের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে শেরপুরের ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছে প্রায় ১০ হাজার মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি। শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান এলাকায় ডাইভারশনের ওপর দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকেই এই মহাসড়কে শেরপুর থেকে জামালপুর হয়ে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। তবে বিকল্প সড়ক হিসেবে বলায়েরচরের ভেতর দিয়ে ছোট আকারের কিছু কিছু যানবাহন চলাচল করছে।

গত সোমবার থেকে প্রবল বেগে ব্রহ্মপুত্র ও দশআনী নদীর পানি বৃদ্ধি পায়। ফলে ব্রহ্মপুত্রের তীরবর্তী সদর উপজেলার চরপক্ষীমারী, চরমোচারিয়া ও কামারেরচর ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়। সেই সঙ্গে ভোগাই নদীর ঢলের পানি নিম্নাঞ্চলে নেমে আসায় প্লাবিত হয় উপজেলার গাজীরখামার ইউনিয়নের ৩টি গ্রাম। এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এখন পানিবন্দি। এতে জেলার প্রায় ১০০ হেক্টর আমন বীজতলা ও ২০ হেক্টর জমির সবজি পানিতে তলিয়ে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের এসএই জিয়াসমিন খাতুন জানান,  ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার শূন্য দশমিক দুই পাঁচ, চেল্লাখালি নদীর পানি শূন্য দশমিক চার,  ভোগাই নদীর পানি দুই দশমিক ছয় আট ও নাকুগাঁও নদীর পানি চার দশমিক এক চার মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শেরপুর  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে পানিবন্দি এলাকায় বিতরণ করা হবে ।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের