বন্যায় প্লাবিত শেরপুরের ৩০ গ্রাম

শেরপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ২১:৩৮আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৩৮

শেরপুরের বন্যা কবলিত একটি এলাকার দৃশ্য শেরপুরে ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় এর তীরবর্তী সদর উপজেলার চরপক্ষীমারী, চরমোচারিয়া ও কামারেরচর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে প্রায় ৫০ হাজার মানুষ নানান সমস্যার সন্মুখীন হচ্ছেন। শনিবার (১৮ জুলাই ) ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ০.০৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদুজ্জমান বলেন, তার এলাকার মুন্সিরচর, নলবাইদ, চরভাবনা, কেন্দুয়ারচর, চান কাসার, হরিণধরা, মাছপাড়া, ধাতিয়াপাড়া এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি উঠে গেছে। লোকজন এখন নৌকা এবং কলাগাছের ভেলায় করে শুকনো স্থানে আশ্রয় নিচ্ছেন।

তার ইউনিয়নের দশ হাজার মানুষ পানিবন্দি উল্লেখ করে বলেন, বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

চরপক্ষীমারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হানিফ বলেন, এ এলাকার জঙ্গলদি, বেপারীপাড়া, সাতপাকিয়া, কুলুরচর, বলাইয়েরচর, ভাগলগড়, কামারেরচরের ৫ ও ৬নং চর, বেতমারীসহ আশপাশের গ্রামে পানি প্রবেশ করেছে। এছাড়া পানির তীব্রতা বাড়তে থাকায় প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জিয়াসমিন খাতুন জানান, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ০.০৫, চেল্লাখালি নদীর পানি ০.৯৪,  ভোগাই নদীর পানি ২.৮৪ ও নাকুগাঁও নদীর পানি ৪.২৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, বন্যার পানি ধীরে ধীরে বাড়ছে । দুর্গতদের সহায়তায় এখন পর্যন্ত কামারেরচর ও চরপক্ষীমারী ইউনিয়নে ১২ টন চাল দেওয়া হয়েছে। এর সঙ্গে বিতরণ করা হয়েছে আলু, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন।

 

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম