ইসলামপুরের বন্যার্তরা পাচ্ছেন খিচুড়ি ও শুকনো রুটি

জামালপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ০৮:০৫আপডেট : ২০ জুলাই ২০২০, ০৮:০৫

ইসলামপুরের বন্যার্তদের জন্য খিচুড়ি তৈরী করা হচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বন্যার্তদের মাঝে রবিবার (১৯ জুলাই) দুপুরে রান্না করা খিচুড়ি ও শুকনো রুটি বিতরণ শুরু হয়েছে।
ইসলামপুরের মলমগঞ্জ হাই স্কুল, মলমগঞ্জ কলেজ, ধনতলা, পূর্ব বেলগাছা ও গুঠাইল বাজারে আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে ওই খিচুড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঃ সালাম, সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, যুগ্ম সম্পাদক ও উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া, বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক, চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিন জেলা প্রশাসক এনামুল হক ইসলামপুরের মলমগঞ্জ হাই স্কুল ও কলেজে আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও শুকনো রুটি কার্যক্রমের উদ্বোধন করেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, চলমান ভয়াবহ বন্যায় ইসলামপুরের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ওইসব পানিবন্দি মানুষের খাদ্য সমস্যা সমাধানের জন্য জামালপুর জেলা প্রশাসকের নির্দেশে বিভিন্ন স্পটে একযোগে খিচুড়ি ও শুকনো রুটি বিতরণ শুরু হয়েছে। এসব খিচুড়ি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের তত্ত্বাবধানে স্বস্ব এলাকার বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী