শেরপুরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ১৮:৪২আপডেট : ২০ জুলাই ২০২০, ১৮:৪৭

রাব্বী শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে পড়ে রাব্বী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে পৌর শহরের তাঁতিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বী ওই এলাকার আরিফ মিয়ার ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

শিশুটির স্বজনরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে আশপাশের শিশুদের সঙ্গে রাব্বী বাড়ির পাশে খেলতে যায়। এ সময় সবার অজান্তে সে পাশের একটি ডোবার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাবেক কাউন্সিলর শাহ আলম জানান, ভারী বৃষ্টির কারণে ওই ডোবাতে পানি জমে। শিশুরা ওই ডোবার পাশে খেলতে গেলে রাব্বী পানিতে ডুবে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম