ময়মনসিংহের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদুল ইসলাম আর নেই

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৮:০৫আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৮:০৫

অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্য রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রবীণ এই রাজনীতিক ও আইনজীবী লিভারের সমস্যায় ভুগছিলেন। বুধবার (২২ জুলাই) তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা’সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ আইনজীবী সমিতি ও বাদ জুম্মা ময়মনসিংহ জিলা স্কুল মাঠে এবং বাদ আসর তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা। এর আগে ওয়াজেদুল ইসলামের লাশ ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসক্লাবের সাংবাদিক ও কর্মকর্তারা।  

ওয়াজেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ওয়াজেদুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবন ও রাজনৈতিক ক্যারিয়ারের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের