অপহরণের ২৬ দিনের মাথায় স্কুলছাত্রী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ২০:২৮আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:১৮

পিবিআইয়ের হাতে অপহৃত স্কুলছাত্রী ও অপহরণকারী ময়মনসিংহের ভালুকার পালগাঁও গ্রাম থেকে অপহরণের ২৬ দিনের মাথায় কবিতা আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। বুধবার (২৯ জুলাই) ভোরে গাজীপুরের চতর বাজার এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জাহাঙ্গীর হোসেনকে (২০) আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পিবিআইর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় ভালুকার পালগাঁও গ্রামের মো. কাইম উদ্দিনের কন্যা কবিতা আক্তার পাশের চাচার বাড়ি যাওয়ার পথে জাহাঙ্গীর হোসেন গংরা তাকে অপহরণ করে গাজীপুরে নিয়ে যায়। এ ঘটনায় কবিতার পিতা মো. কাইম উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু আদালতে সিআর মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামি জাহাঙ্গীর ও ভিকটিমকে আদালতে সোপর্দ করার কথা জানান পুলিশ সুপার।

কবিতা আক্তার স্থানীয় পালগাঁও হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম