টিসিবির ২১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ২৩:৫০আপডেট : ৩১ জুলাই ২০২০, ০০:২৩

টিসিবির ২১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে র‌্যাব-১৪-এর একটি দল অভিযান চালিয়ে টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল, ২১ হাজার ১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। এ সময় মজুতদার টিসিবি'র ডিলার সাইফুল ইসলামকে আটক করা হয়।

টিসিবির পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. তফিকুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাতে ফুলবাড়িয়া বাজারের মেসার্স আজিজ অয়েল মিলসে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত এসব পণ্য উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল এসব পণ্য অবৈধভাবে মজুত রেখে বেশি দরে কালোবাজারে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ বিষয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি