নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

নেত্রকোনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯

ট্রলার ডুবি

নেত্রকোনার কলামাকান্দা গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

নেত্রকোনার কলামাকান্দা গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার তৎপরতায় নদী ও তার তীরবর্তী আশপাশের এলাকার ৫ কিলোমিটার অংশ জুড়ে অনুসন্ধান চালাচ্ছে ফায়ার স্টেশনের ডুবুরি দল। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নেত্রকোনা ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মুহাম্মাদ সাইদুল্লাহর নেতৃত্বে উদ্ধারকারী দলটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখনও পর্যন্ত নিখোঁজ কোনও মরদেহ উদ্ধার করতে পারেনি তারা।
এছাড়াও ট্রলার ডুবির ঘটনায় ৫ জনকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে- বালুবাহী নৌকার চালক সোহাগ মিয়া (৩৫), সহযোগী জাফর আলী (৩২), বাপন মিয়া (১৯), বাদল মিয়া (৪৫) ও আবাদুল (২২)।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম জানান, নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল নদীতে কাজ করে যাচ্ছে। নৌকা ডুবির ঘটনায় থানায় কোনও মামলা হয়নি। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম