প্রায় ৪০ ঘণ্টা পর ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১১:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫

আগুনে পুড়ে যায় পাওয়ার গ্রিড প্রায় ৪০ ঘণ্টা পর ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহের কাউখালীর পিজিসিবির পাওয়ার গ্রিডের পাওয়ার ট্রান্সফরমারে আগুনে পুড়ে যাওয়া সিটি, সার্কিট ব্রেকার এবং ক্যাবল পুনরায়  স্থাপন করে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ৫২ মিনিটের সময় ট্রান্সফরমারটি সচল করতে সক্ষম হয় পিজিসিবি এবং ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল। এরপর থেকে ময়মনসিংহ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

পিজিসিবির ময়মনসিংহ উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, পিডিবি, ময়মনসিংহের পিজিসিবর কর্মীরা এবং ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলের নেতৃত্বে পুড়ে যাওয়া পাওয়ার গ্রিড একটি ওয়ান ট্রান্সফরমারটি সচল করতে সক্ষম হয়। এরপর থেকেই ময়মনসিংহের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকভাবেই চলছে। তাদের এই কাজে এনার্জি প্যাকের বিশেষজ্ঞ টিমের সদস্যরা তাদের কাজে সহায়তা করেছে।

আগুনে পুড়ে যায় পাওয়ার গ্রিড প্রসঙ্গত, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিজিসিবি টি-৩ পাওয়ার ট্রান্সফরমারের আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ওই সময়ে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এয়ারপোর্ট থেকে পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি সচল করার কাজ করে যাচ্ছিল পিজিসিবি এবং ঢাকার বিশেষজ্ঞ দল।

দফায় দফায় পিজিসিবি পাওয়ার ট্রান্সফরমারে আগুন লেগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ গ্রাহকরা। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম