মেলান্দহ উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত ১৩ নেতার বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩

পদবঞ্চিতদের বিক্ষোভ জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত ১৩ জন নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। যথাযথ মূল্যায়ণ না করে পকেট কমিটি ঘোষণার অভিযোগ তুলে তারা এই ক্ষোভ প্রকাশ করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তামিম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে উপজেলা ছাত্রদলের পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নবঘোষিত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে তদন্ত করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিখন খন্দকার, শরিফ হোসেন, রাকিবুল ইসলাম, মোজাম্মেল হক, সদস্য তৌকির মিয়া, মাফিজুল ইসলাম প্রান্ত প্রমুখ।

এরপর পদবঞ্চিত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে মেলান্দহ শহর প্রদক্ষিণ করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম