বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, স্বামী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১৮:০৪আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৮:১২

গ্রেফতার স্বামী রাশেদ মিয়া জামালপুরের বকশীগঞ্জে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী রাশেদ মিয়াকে (৩০)-কে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় স্বামীসহ দুই জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হলে, শুক্রবার (৯ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে রাশেদকে গ্রেফতার করা হয়। তবে তার বন্ধু মোশারফ হোসেন পলাতক রয়েছে।

রাশেদ মিয়া বকশীগঞ্জ উপজেলার বিনোদের গ্রামের মণ্ডল মিয়ার ছেলে। আর মোশারফ হোসেন একই উপজেলার পাগলাপাড়া গ্রামের নেহাল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টাকার লোভে স্ত্রীকে অন্য মানুষের সঙ্গে যৌন মিলনের জন্য চাপ দিতে থাকে রাশেদ। স্ত্রী রাজী না হওয়ায় শারীরিক নির্যাতন চালায় সে। গত বুধবার রাতে বন্ধু মোশারফকে ডেকে এনে স্ত্রীকে যৌন মিলনে চাপ সৃষ্টি করে। পরে জোর করে তাকে ধর্ষণ করে মোশারফ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকিকুল হোসেন জানান, স্ত্রী বাদী হয়ে অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই মামলাটি রেকর্ড করা হয়েছে। পরে ভোরে রাশেদকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি মোশারফকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, মামলার ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী সাব- ইন্সপেক্টর মো. শাহজাহান মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, রাশেদ মিয়াকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক সিজিএম মুহাম্মদ রফিকুল ইসলাম তার জামিন বাতিল করে জেলহাজতে পাঠান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম