আলোকিত হলো ফুটবল কন্যাদের কলসিন্দুর গ্রাম

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৫, ০৫:৪০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ০৫:৪৫

nonameদেশের মুখ উজ্জ্বল করা কলসিন্দুর গ্রামের সেই কিশোরীদের প্রত্যাশা অনুযায়ী তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শনিবার বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি গ্রামটিতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। ময়মনসিংহের ধোবাউরা উপজেলার কলসিন্দুর গ্রামে ৮০৩টি মিটারের সংযোগ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাভোকেট প্রমোদ মানকিন।
জানা গেছে, জাতীয় অনূর্ধ্ব-১৪ দলের খেলোয়াড়দের ১০ জনই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের মেয়ে। তারা সবাই কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তারা ফজিলাতুন্নেছা কাপের চ্যাম্পিয়ন। নেপালে এএফসি কাপে ভুটানকে তারা হারিয়েছে ১৬-০ গোলে।
ভুটানকে হারানোর পর ওই কিশোরীদের গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত হয়। এর সূত্র ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে জানান, তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন।
বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বিজয়ের মাসে ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কলসিন্দুরের মেয়েরা আরেকটি বিজয় ছিনিয়ে এনেছে। তাই আমি আগামী ২ বছরের মধ্যে ধোবাউড়ায় ৯ শ’ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের ব্যাবস্থা করে দিব।’
এর আগে সকাল সাড়ে ১১টায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর কলসিন্দুরের ফুটবল কন্যারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট আ. মান্নান আকন্দের  সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। এছাড়াও দলের কোচ মফিজ উদ্দিন, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতী রানী শীল, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন।
/জেবি/এএ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম