জামালপুরে ট্রেনে কাটা পড়ে ভাঙাড়ি ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১০:৪৪আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০২:০০

ট্রেনে কাটা পড়ে মৃত্যু জামালপুরে ট্রেনে কাটা পড়ে নুরুল আমিন (৪৫) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে জামালপুর-ময়মনসিংহ রেলপথের সদর উপজেলার শারিফপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, তিনি দীর্ঘদিন ধরে শহরের শাহপুর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুচগড় গ্রামে। বাবা মৃত আবুল কাশেম।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলস্টেশন থেকে সকাল ৮টার দিকে শরিফপুর এলাকা অতিক্রম করছিল। সে সময় ভাঙাড়ি ব্যবসায়ী অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের