নদীতে গরু গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২০, ২৩:৩৪আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২৩:৩৪

নিখোঁজ নেত্রকোনা জেলার মদন পৌরসভার মাহমুদপুর এলাকায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মগড়া নদীতে গরুকে গোসল করাতে গিয়ে নূরুজ্জামান (২৫) নামক এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নূরুজ্জামান মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নূরুজ্জামান দীর্ঘদিন ধরে মদন পৌরসভার পূর্ব জাহাঙ্গীপুর (পশ্চিম পাড়া) গ্রামের মনির কসাইয়ের বাড়িতে কাজ করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে মগড়া নদীতে গরুকে গোসল করাতে গিয়ে তিনি নিখোঁজ হন। 

নিখোঁজ নূরুজ্জামানের বাবা নূরুল ইসলাম বলেন, ‘আমার ছেলে কিছুটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। গরুকে গোসল করাতে গিয়ে মগড়া নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে এখানে ছুটে এসেছি।’

মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহ্মেদুল কবির জানান, মাহমুদপুর এলাকায় মগড়া নদীতে নূরুজ্জামান নামের এক যুবক নিখোঁজ হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সন্ধ্যা পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের