গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৫:১৭আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৫:১৭

নিহত গৃহবধূ মুয়মুন মুনা ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী ফুয়াদ হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘২০১৪ সালে জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে মুয়মুন মুনার (২৫) বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়া হয়ে আসছে। ধারণা করা হচ্ছে এরই জেরে ফুয়াদ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখতে পারে। মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদসহ তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহতের মামা ফারুক হোসেন বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফুয়াদ তাদের মোবাইল ফোনে কল করে জানায় মুনা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ সটকে পড়ে।’

তিনি আরও বলেন, ‘শ্বশুর বাড়ির লোকজন প্রায় সময়ই যৌতুকের জন্য মুনাকে মারধর করতো। সংসার টেকানোর জন্য জায়গা বিক্রি করেও ফুয়াদকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু ফুয়াদ ভাগনিকে মেরে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখবে তা আমাদের ভাবনার বাইরে ছিল।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের