ময়দা-চিনি দিয়ে গুড়!

জামালপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১০:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১০:০৩

ভেজাল গুড়

জামালপুরের ইসলামপুর আখের রসের পরিবর্তে ময়দা-চিনি দিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। বিষয়টি দেখার কেউ না থাকায় জমজমাট ভেজাল গুড়ের ব্যবসা চলছে।

এলাকাবাসীর জানায়, ইসলামপুর পৌর এলাকার বোয়ালমারী গ্রামের আনারুল ওরফে আনোয়ার ও মির্জা আলী নিজের বাড়িতে দীর্ঘ দিন ধরে ভেজাল গুড় তৈরি কাখানায় নোংরা ও অস্বাস্থ্যকর অবৈধ প্রক্রিয়ায় আখের রসের পরিবর্তে ময়দা, চিনি, হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড়, নালি দিয়ে গুড় তৈরি করছে।

ভেজাল গুড় তৈরি হচ্ছে
সরেজমিনে শনিবার ভেজাল গুড় তৈরির কারখানায় গিয়ে দেখা গেছে, শ্রমিকরা চিনি, ময়দা ডালডাসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে চুলায় জাল দিয়ে গুড় তৈরি করছে। ময়দার বস্তা ও চিনি বস্তাসহ কারখানায় দেখা গেছে পচা নালির ট্যাংক।

ভেজাল গুড় তৈরি হচ্ছে

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, ৫০ কেজি এক বস্তা চিনির সঙ্গে ময়দা মিশিয়ে তারা ৫০০ গ্রামের ১০০ পিছ মোঠা গুড় তৈরি করেন। তারপর প্রতি মণ গুড় তারা ১ হাজার ৩০০ টাকা করে বিক্রি করেন বাজারে।

ভেজাল গুড় তৈরি হচ্ছে

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না। তবে তদন্ত করে প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম