সাড়ে চার বছর ধরে চরাঞ্চলের জমি বিক্রি করা যাচ্ছে না

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ।
০৬ জানুয়ারি ২০২১, ১৯:২৪ আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৯:২৪

 

‘বাপ-দাদার কাছ থেকে পাওয়া জমির মালিক হয়েও শুধু সরকারি নিষেধাজ্ঞার কারণে বিক্রি করতে পারতাছি না, অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারতাছি না। চলাফেলা করতে না পারায় ঘরে বইসে থাকতে থাকতে দিন দিন শরীরটা খারাপ হইয়া যাইতাছে। হাত-পা অবশ হওয়ার আগে অন্যের জমিতে কামলা দিয়ে যে টাকা পাইছি, তাই দিয়ে পোলা-মাইয়া নিয়ে কোনোমতে সংসারটা চালাইছি। কাম-কাজ করবার না পারায় মানুষের কাছ থেকে সাহায্য ও ধার কইরা এখন খুব কষ্টে সংসার চলতাছে, ওষুধপত্র কিনমু কী দিয়া।’ মনে খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বলছিলেন ময়মনসিংহ সদরের চর গোবিন্দপুর গ্রামের কৃষি শ্রমিক মোস্তফা হোসেন(৫৫)।

গত ছয় মাস আগে হঠাৎ স্ট্রোক করলে মোস্তফার বাম হাত ও পা অবশ হয়ে যায়। প্রতিবেশীর কাছ থেকে সুদে টাকা নিয়ে ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করে। দামি ওষুধ কেনা ও ফিজিওথেরাপি করানোর জন্য বেশকিছু টাকার প্রয়োজন হয়। পরে বাপ-দাদার কাছ থেকে পাওয়া ১০ শতাংশ জমি বিক্রির কথা ভাবেন মোস্তফরা পরিবার। কিন্তু ময়মনসিংহ বিভাগীয় অফিস করতে অধিগ্রহণের নামে জমি বেচাবিক্রি বন্ধের নির্দেশ থাকায় মোস্তফা তার পৈতৃক জমি বিক্রি করতে পারেনি চিকিৎসার জন্য। এরপর থেকে অর্থের অভাবে বিনা চিকিৎসায় ঘরে পড়ে থেকে শরীরের অবনিত হচ্ছে। মোস্তফা আরও জানায়, প্রায় সাড়ে ৪ বছর ধরে ৮টি মৌজায় জমি বিক্রি বন্ধের নির্দেশের কারণে নিজের পৈতৃক জমি বিক্রি করতে না পেরে চিকিৎসা করাতে পারছেন না।

শুধু মোস্তফা না, চরাঞ্চলের ৮টি মৌজার হাজার হাজার কৃষক তার প্রয়োজনে জমি বেচাবিক্রি করতে পারছেন না। অধিগ্রহণের নামে এই ধরনের নির্দেশনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। একই গ্রামের মোবারক সরকার জানান, গ্রামের মানুষ মেয়ে-ছেলের বিয়ে, তাদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার প্রয়োজনে জমি বিক্রি করে থাকে। বিভাগীয় অফিস করতে অধিগ্রহণের নামে প্রায় সাড়ে ৪ বছর ধরে জমি বেচাবিক্রি বন্ধ রাখায় চরের কৃষকরা চরমভাবে বেকায়দায় পরেছেন। এ ধরনের নির্দেশনা থেকে কবে নাগাদ মুক্তি পাবেন জানেননা তারা।

স্থানীয় শিক্ষক জহিরুল হক জানান, চিকিৎসা করাতে সময়মতো জমি বিক্রি করতে না পেরে বিনা চিকিৎসায় অনেকেই মারা গেছেন। চিকিৎসার অভাবে অনেকে ঘরে শয্যাশায়ী আছেন। গরিব কৃষকদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে দ্রুত জমি বিক্রি বন্ধের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

ময়মনসিংহ জেলা ভূমি অধিগ্রহণ কার্যালয়ের তথ্য মতে, ময়মনসিংহ বিভাগ হওয়ার পরে বিভাগীয় কার্যালয়ের ৪৩৮৮ একর জমি অধিগ্রহণের জন্য গত ১৭ আগস্ট ২০১৬ সালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ময়মনসিংহ সদরের চরাঞ্চলের ৮টি মৌজার জমি বিক্রি বন্ধের নির্দেশ দেন। এরপর থেকেই চর ঈশ্বরদিয়া, চর সেহড়া, গোবিন্দপুর, জেল খানার চর, পাড়া লক্ষী আলগী, দুর্গাপুর, চর ভবানীপুর ও টাউন এই ৮টি মৌজার জমি বিক্রি করতে পারছেন না কৃষকরা।

জেলা ভারপ্রাপ্ত ভূমি অধিগ্রহণ অফিসার ফৌজিয়া নাজনীন জানান, চরাঞ্চলের কৃষকদের আন্দোলনের পরে পূর্বের ৪৩৮৮ একর জমির পরিবর্তে সরকার ৯৪৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এরমধ্যে কৃষকদের কাছ থেকে ৮০২ দশমিক ৫৭৪ একর জমি এবং বাকিটা সরকারি খাস জমি নেওয়া হবে। জমি অধিগ্রহণের জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে।

তিনি আরও জানান, জমি অধিগ্রহণের প্রস্তুতি হিসেবে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফোজাল ডিপিপি এবং টেকনিক্যাল এসিস্ট্যান্ট প্রেজেক্ট প্রোফোজাল টিএপিপির কাজ চলছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জন্য ব্রহ্মপুত্র র্পূবপাড়ের চরাঞ্চলের বেশ কয়েকটি মৌজা থেকে জমি অধিগ্রহণের জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে। সরকারের অনুমোদন পেলে অধিগ্রহণ কাজ শুরু হবে।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্তের পরই জমি অধিগ্রহণের নির্ধারিত এলাকার বাইরে ৮টি মৌজা থেকে জমি বেচাবিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রাইস্টচার্চে রানবন্যা, শেষ হাসি ভারতের
ক্রাইস্টচার্চে রানবন্যা, শেষ হাসি ভারতের
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫১২
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫১২
লড়াই করেও পারলো না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত
লড়াই করেও পারলো না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই