শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি

নেত্রকোনা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ২০:০১আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২০:০১

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রফিকউল্লাহ খান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয় ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আপনাকে অব্যাহতি দেওয়া হলো’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) রফিকুল্লাহ খান বুধবার (৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী নাসির উদ্দিন এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক ছিলেন। অব্যাহতি পত্রটি গ্রহণ করে তিনি গত সোমবার পূর্বের কর্মস্থলে যোগদান করেছেন।

কাজী নাসির উদ্দিন জানান, গত রবিবার অব্যাহতিপত্র হাতে পাই। সোমবার আমি পূর্বের কর্মস্থলে যোগদান করেছি। হঠাৎ করে কেন অব্যাহতি— এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এটি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। তবে আমাকে এভাবে অব্যাহতি দেওয়া উচিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের আইনে এটা নেই। বেশ কিছু প্রসেস মেনে অব্যাহতি দিতে হয়।’ অপর প্রশ্নে তিনি বলেন, ‘এ নিয়ে আমি কোন পদক্ষেপ নিতে যাব না। সরকারি সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারি না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) রফিকুল্লাহ খান বলেন, ‘তার (রেজিস্টার) আচরণগতসহ বেশ কিছু সমস্যা রয়েছে। অনেক দিন থেকেই নেত্রকোনাবাসী উনার প্রতি বিরক্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সিন্ডিকেট, ইউজিসি, পরিকল্পনা মন্ত্রণালয়সহ আরও অনেকেই তার নানা আচরণে বিরক্ত।’

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক