চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা!

জামালপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৫:৪৭আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৫:৪৭

সুসজ্জিত সুন্দর চেম্বার, দামি ডেন্টাল ইউনিট, আসবাব সবই আছে। কিন্তু নেই অনুমোদিত ডিগ্রি। পড়াশোনার দৌড় সর্বোচ্চ না হলেও নামের আগে ডাক্তার এবং নামের পরে নানা ‘ডিগ্রি’ লিখেছেন। এফটিসিএসএমসিও মিডফোর্ড হাসপাতাল এসব সাইনবোর্ড লেখা দেখে সাধারণ মানুষ তাকে মনে করতো বিশেষজ্ঞ চিকিৎসক!

জামালপুরের ইসলামপুরে এমনি এক অবৈধ ডেন্টিস্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান জানান, দীর্ঘদিন ধরে ইসলামপুর পৌর শহরের আজাদ মার্কেটে মনজুরুল হাসান নামীয় ডিগ্রি ও অনুমুতিবিহীন দন্ত চিকিৎসক অবৈধভাবে চিকিৎসা প্রদান করে আসছিলেন। খবর পেয়ে রবিবার বিকালে ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান অবৈধ ডেন্টিস্টকে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করেন এবং মৌখিকভাবে দাঁতের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।

সহকারী কমিশনার রোকনুজ্জামান খান বলেন, জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম