ময়মনসিংহে একটিতে আ. লীগ, দুটিতে বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০০:২৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০০:৩২

তৃতীয় ধাপের পৌরসভা সাধারণ নির্বাচনে ময়মনসিংহের একটিতে আওয়ামী লীগ ও দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার দেওয়ান সারওয়ার জাহান ফল ঘোষণা করেন।

জেলা রিটার্নিং অফিসার জানান, ভালুকা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম ১৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত হাতেম খান পেয়েছেন চার হাজার ১০৯ ভোট।

গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম সাত হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত শফিকুল ইসলাম হবি পেয়েছেন সাত হাজার ২৬৬ ভোট।

ঈশ্বরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ৯ হাজার ৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান পেয়েছেন সাত হাজার ৯৬০ ভোট।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি