ত্রিশালে যুবলীগ নেতা খুন: মেয়রসহ ১৫ জন আসামি, আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৬, ১১:২৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১১:৩৯

মামলা ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যুবলীগ নেতা পারভেজ খুনের ঘটনায় নবনির্বাচিত মেয়র এ বি এম আনিসুজ্জামানসহ ১৫ জনকে আসামি করে  মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহত পারভেজের বাবা মো. ইব্রাহিম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সুমন ও চান মিয়া নামে দুই যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য জানান।
হত্যা মামলার আসামিদের মধ্যে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান বিজয়ী মেয়র এ বি এম আনিসুজ্জামানের ভাতিজা বাবু ও তার সহযোগীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার সময় পারভেজ কয়েকজন রাজনৈতিক সহকর্মীকে নিয়ে নিজ বাড়ি চরপাড়ায় যাচ্ছিলেন। এ সময় যুবলীগকর্মী বাবু ও তার সহযোগীরা পারভেজের গতি রোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ত্রিশাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজ ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। সদ্য সমাপ্ত ত্রিশাল পৌরসভা নির্বাচনে পারভেজ আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে ছিলেন।

/জেবি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম