ট্রাকের সঙ্গে সংঘর্ষ, ২ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৬

ময়মনসিংহের ধোবাউড়ার মেকিয়ারকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাসেল (২২) ও শহিদুল ইসলাম রনি (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি রাস্তার পাশের ক্ষেতে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী দুজন ট্রাকের নিচে চাপা পড়ে। তারা ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা এসে ট্রাকের নিচ থেকে তাদের উদ্ধার করেন।

নিহত রাসেল ধোবাউড়া খরিয়া গ্রামের সাব্বির উদ্দিনের এবং রনি একই উপজেলার বাঘবেড় গ্রামের কুতুবুদ্দিনের ছেলে। দুই বন্ধু ধোবাউড়া থেকে হালুয়াঘাটে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন।

মৃতদেহ উদ্ধার করে ধোবাউড়া থানা কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম