নান্দাইল পৌর নির্বাচন

তিন কাউন্সিলর প্রার্থীসহ আটক ৪

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪১

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করাসহ বিশৃঙ্খলার অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থী এবং একজন ভোটারকে আটক করা হয়েছে।  রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নান্দাইলের হাহাহা শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক এবং ভোটার মোহাম্মদ আরজু। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বলেন, ‘সকাল থেকেই আটক তিন কাউন্সিলর প্রার্থী কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোটদানে প্রভাবিত করে এবং হৈচৈ শুরু করে। একাধিকবার তাদের সতর্ক করা হলেও কথা না শোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে তাদের আটক করা হয়।’ নির্বাচন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম