সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ২১:৪৬আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৭:৪৯

জেলার ভালুকা উপজেলার বহুলি গ্রামে একটি হ্যাচারির সেপটিক ট্যাংকে পড়ে হ্যাচারির প্রকৌশলী সজল কুমারের স্ত্রী শ্রীমতি রানী (৩৫), ছেলে রোহিত কুমার (৩) এবং হ্যাচারি কর্মচারী হৃদয় হোসেন (২৫) মারা গেছেন। বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় হ্যাচারি পাশের সেপটিক ট্যাংকিতে পড়ে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকালে সজল কুমারের ছেলে রোহিত হ্যাচারির মাঠে খেলতে গিয়ে পাশের সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে এতে নেমে পড়েন মা শ্রীমতি রানী। বেশ কিছুক্ষণ পড়ে মা ও ছেলে না ওঠায় ওই হ্যাচারির কর্মচারী হৃদয় হোসেন তাদের উদ্ধার করতে গিয়ে তিনিও ট্যাংকে নামেন। এরপর এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে তিন জনের মরদেহ উদ্ধার করেন।

মা ও শিশুপুত্রসহ তিন জনের মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।    

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম