কৃষক তাজুল হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৩

কিশোরগঞ্জ প্রতিনিধি 
১৫ মার্চ ২০২১, ১৭:৩২আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৭:৪২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃষক তাজুল ইসলাম হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করেন আদালত। সোমবার (১৫ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর শাহ্ আজিজুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও গোলাপ মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার অপরাধ শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক তাজুল ইসলামের সঙ্গে একই এলাকার এসব লোকজনের বিরোধ চলে আসছিল। ২০১১ সালের ১ জানুয়ারি দুপুরে সিদলচর খালের উত্তর পাশে আসামিরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাজুল ইসলামের ওপর হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের কন্যা মালা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের