পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ০১:১৭আপডেট : ১৬ মার্চ ২০২১, ০১:১৭

শেরপুরের নকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলী ওরফে হাসু’কে (৫০) গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। পুত্রবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার পাঠাকাটা এলাকা থেকে গ্রেফতার আটক করা হয়।

হাসু উপজেলার পাঠাকাটা কুড়েরপাড় এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হাসমত আলী ওরফে হাসু’র ছেলে মিজান ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। সে কয়েক মাস পরপর বাড়িতে আসে। এ সুযোগে গত ৬ মার্চ দুপুরে হাসু তার পুত্রবধূকে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় রবিবার (১৪ মার্চ) রাতে পুত্রবধূ বাদী হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভিকটিমকেও ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম