পুলিশের গাড়ি ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১৮:১৩আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৯:০৯

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে নেত্রকোনায়। রবিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হেফাজত ইসলামের নেতাকর্মীরা পিকেটিং করে, রাস্তায় টায়ারে আগুন দেয় ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এছাড়াও শহরের শিবগঞ্জ এলাকায় পিকেটিং করার সময় একটি পুলিশ ভ্যানে ইটপাটকেল মেরে গাড়ির সামনের গ্লাস ভেঙে দেওয়া হয়। জোহরের নামাজের পর শহরের জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে হরতালের সমর্থনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে হেফাজত। এ সময় বক্তব্য রাখেন হেফাজত ইসলামের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি তাহের কাসেমী, মাওলানা আবুল কাশেমসহ অন্যরা। পরে তারা কেন্দ্রীয় ঘোষণা না হলে আর কোনও কর্মসূচি দেওয়া হবে না বলে জানান। হরতাল চলাকালে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা ছিল।

জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, শহরের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, পুলিশের গাড়িতে কারা যেন ইটপাটকেল মেরেছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম