শ্বশুরবাড়িতে গিয়ে জামাইয়ের রহস্যজনক মৃত্যু, বিষ দিয়ে হত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
১০ জুন ২০২১, ২৩:৪৬আপডেট : ১০ জুন ২০২১, ২৩:৪৬

জামালপুরের দেওয়ানগঞ্জে বিষ দিয়ে শাহ আলম (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি খাবারের সঙ্গে বিষ দিয়ে শ্বশুরবাড়ির লোকেরা তাকে হত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম মারা যান। শাহ আলম দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামের হেকমত আলীর ছেলে।

এর আগে, বুধবার (৯ জুন) রাতে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি ডিগ্রিচর এলাকার পূর্বপাড়া গ্রামে আসেন শাহ আলম। রাতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সেই খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেন শাহ আলমের বড় ভাই সাইমদ্দিন।

সাইমদ্দিন দাবি করেন, ১২ বছর আগে ডিগ্রিরচর পূর্বপাড়া গ্রামের মৃত রাজ্জাকের মেয়ের সঙ্গে ভাই শাহ আলমের বিয়ে হয়। এর মধ্যে তিনটি সন্তানও হয় তাদের। কয়েকদিন আগে বেড়াতে যাওয়ার কথা বলে বাবার বাড়ি যান তার স্ত্রী রোকসানা। বুধবার সন্ধ্যায় স্ত্রীকে ফেরত আনতে শ্বশুরবাড়ি গেলে রাতে খাবারের সঙ্গে বিষ মেশানো হয়। সকালে খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে বকশীগঞ্জ হাসপাতালে এনে চিকিৎসা করানো অবস্থায় বেলা ২টার দিকে শাহ আলম মারা যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহটি হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাব্বত কবির জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম