ময়মনসিংহ মেডিক্যালে জুলাইয়ে সবচেয়ে কম মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১০:০৯আপডেট : ২২ জুলাই ২০২১, ১০:০৯

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একদিনে তিন জন করোনা পজিটিভসহ ৯ রোগী মারা গেছেন। এটাই হচ্ছে জুলাইয়ে একদিনে সবচেয়ে কম মৃত্যু। করোনায় মারা যাওয়াদের মধ্যে তিন জনেরই বাড়ি ময়মনসিংহে। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের তিন জন, জামালপুরের দুই ও নেত্রকোনার এক রোগী মারা গেছেন।  

৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৭৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৯ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২৬ নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ১২ হাজার ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।, সুস্থ হয়েছেন আট হাজার ৫৯৫ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি