৫০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১৮:০১আপডেট : ২২ জুলাই ২০২১, ১৮:০১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৩টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর সিলিন্ডারগুলো প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মীর আনোয়ার হোসেনের কাছ থেকে বুঝে নেন। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর বলেন, হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি ৬০০ সিলিন্ডারের প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে মজুত ছিল ১০০টি। প্রতিমন্ত্রীর উপহার দেওয়া ৫০টি সিলিন্ডার করোনা রোগীদের সেবায় কাজে লাগবে। 

তিনি আরও বলেন, প্রতিদিন ১০০ অক্সিজেন সিলিন্ডার রিফিলের খরচ প্রতিমন্ত্রী কে এম খালিদ বহন করবেন। এছাড়া হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যক্তিগত উদ্যোগে ১২ জন চিকিৎসকের নিয়োগের ব্যবস্থা করেছেন প্রতিমন্ত্রী। এই চিকিৎসকদের মাসিক বেতন চার লাখ টাকা তিনি পরিশোধ করবেন। প্রতিমন্ত্রী কে এম খালিদের মতো সমাজের বিত্তবানদের করোনা রোগীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান হাসপাতালের পরিচালক। 

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম